Poetry

ভালোবাসার টান

September 29, 2026

50 views

দিনের পর দিন অপেক্ষায় একদিন
সত্যিই আলস্য এসে গেলে, হাতের
প্ল্যাকার্ড ছুঁড়ে ফেলে চিরতরে চলে
যাবে যুবক মিছিল হতে।
অপেক্ষার ক্লান্তিতে শ্রান্তির ঘুমের
জন্য সে ফিরে যাবে সেই বাড়িতে।
নীতিহীন আদর্শের মিছিল হতে
ভালবাসার টানে ঘরে ফেরা ঢের ভাল।

(আমার বেহুলা কাব্যগ্রন্থ থেকে)

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login