Poetry

★চাঁদ সামলে রাখে জোছনা যখন জোনাকিরা ডানা মেলে ★

September 29, 2026

47 views

চাঁদ সামলে রাখে জোছনা যখন জোনাকিরা ডানা মেলে


নিরব নিঝুম রাত —

বসে আছি মাটিকে গভীর  স্পর্শ করে৷ 

ওদিকে জোনাকিরা এসে গায়ে

টোকা দেয়—গল্প করবে বলে৷ আমি মাথা নিচু করে থাকি৷ একটুও চোখ তুলে তাকাই না ওদের দিকে৷ 


ধোঁয়া সুরসুর করে এসে আশেপাশ দিয়ে ঘোরে৷ 

বুঝি—মনোযোগ টেনে নেবার ইচ্ছে৷ তাদের ইচ্ছে কে কিঞ্চিৎ গুরুত্ব দিই৷ জোনাকিরা অভিযোগ করে বসে৷ 

নিঝুম নিশির ধোঁয়া কে পাত্তা দিলে আমাদের নয় কেন?ধোঁয়া বুঝি তোমার আপন হলো বেশি আমাদের থেকে!


ঠোঁটের কোনে শামুকে ভরা হাসি নিয়ে বলি—ওমনটা কিছু নয়৷ মনের শরীরে কিছুটা অভিমান ভর করেছে —বুঝলে৷ উঠতে বসতে কেবল স্মরণ করিয়ে দেয় —চুপ থাকতে হবে৷ নইলে দু আঙুলের ডগায় নুন পরিমাণ ঝামেলা হতে পারে৷ 

এই লাল-নীল অভিযোগ, সামান্য অনুযোগ ইত্যাদি পাঁচ মিশেলি ফোঁড়ান৷ 


সামান্য অনুযোগ কম কী বলো— এসব মনে মনে বেঁধে বলি৷ জ্যোৎস্না তার কোলভরা আলো নিয়ে বসে থাকে৷ আর তার কোলে মাথা দিয়ে মনের শরীরের দুঃখ আর অভিমান খেদিয়ে দিই ধীরে ধীরে৷ 


মান্না দা'র ভেসে আসা সুরের ঢঙে মিনতি করে বলি " ও চাঁদ সামলে রাখো জোছনাকে " ৷


তারপর একটু একটু করে কোথা থেকে যেন ভালো লাগা উড়ে চলে আসে বাতাসে৷ সমস্ত গায়ে হাত বুলিয়ে দেয়৷ চোখ, মুখ, নাক, গাল সবেতেই স্পর্শ করে৷ 


তরাক করে মনের গায়ে জোর এসে হাজির হয়৷ ফের সকল অভিমান, অনুযোগ, অনুরাগ ঝেরে ফেলে দিয়ে গেয়ে উঠে মন স্বয়ং " ও জোনাকি কি সুখে আজ ওই ডানা দুটি মেলেছ? "

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+35 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login

  • Md. Raihan Ali 2 days ago

    কোনও এক নিরব নিঝুম রাতে চাঁদ দেখতে দেখতে প্রিয় জনের সঙ্গে সময়কে আরও স্মৃতিময় করে গড়ে তুলতে কবিতাটি পড়ার অনুরোধ রইল৷