★ মধ্যম আঙুল দেখাই ★
—মোঃ রায়হান আলী
যে সমাজ বলে নারী শিক্ষার দরকার নেই—
তাকে আমি মধ্যম আঙুল দেখাই।
যে সমাজ বলে, “তুমি এত কালো কেন?”—
তাকে আমি মধ্যম আঙুল দেখাই।
যে সমাজ বলে, “তুমি এত খাটো কেন?”
যে সমাজ বলে, “তুমি এত মোটা কেন?”—
তাদের আমি মধ্যম আঙুল দেখাই।
যে সমাজ বলে, “তুমি মেয়েদের মতো করে কথা বলো কেন?”
যে সমাজ বলে, “তুমি ছেলেদের মতো করে চলো কেন?”—
তাদেরও আমি মধ্যম আঙুল দেখাই।
যে সমাজ ধর্ষণের দায় নারীর পোশাকের ওপর চাপায়—
তাকে আমি মধ্যম আঙুল দেখাই।
যে সমাজ বলে, মেয়েরা ওড়না না নেওয়ার কারণেই ভূমিকম্প হয়—
সেই সমাজকে আমি মধ্যম আঙুল দেখাই।
যে সমাজ নারীর পোশাক দেখে তার চরিত্র নির্ধারণ করে—
তাকে আমি মধ্যম আঙুল দেখাই।
যে সমাজ ভিন্নমতকে শ্রদ্ধা করতে জানে না—
তাকে আমি মধ্যম আঙুল দেখাই।
যে সমাজ মনে করে, শুধু নিজের বিশ্বাসই সত্য,
অন্যের বিশ্বাসের কোনো মূল্য নেই—
তাকে আমি মধ্যম আঙুল দেখাই।
যে সমাজ ধর্মকে মানুষের ঊর্ধ্বে স্থান দেয়—
তাকে আমি মধ্যম আঙুল দেখাই।
যে সমাজ প্রাণীর প্রতি অবহেলা করে,
প্রকৃতির প্রতি অযত্নশীল—
তাকে আমি মধ্যম আঙুল দেখাই।
যে সমাজ মনুষ্যত্বকে গালিগালাজ করে,
যে সমাজ মানুষের প্রতি ঘৃণা ছড়ায়—
তাকে আমি মধ্যম আঙুল দেখাই।
যে সমাজ সংগীত নিষিদ্ধ করতে চায়—
তাকে আমি মধ্যম আঙুল দেখাই।
যে সমাজ কনসার্ট বন্ধ করতে চায়,
নৌকাবাইচ বন্ধ করতে চায়,
সাহিত্যকে স্তব্ধ করতে চায়—
তাদের আমি মধ্যম আঙুল দেখাই।
যে সমাজ সংস্কৃতিচর্চাকে ধর্মের সঙ্গে সংঘর্ষে দাঁড় করাতে চায়—
তাকে আমি মধ্যম আঙুল দেখাই।
যে সমাজ মাজার ভাঙে—
তাকে আমি মধ্যম আঙুল দেখাই।
যে সমাজ অপ্রিয় সত্য উচ্চারণ কে অপরাধ ভাবে
আর খাদ্যে ভেজাল দেয়াকে নিরপরাধ
মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি কারীকে নিরপরাধ
দুর্নীতি কারীকে নিরপরাধ
ঘুষ গ্রহণ কারীকে নিরপরাধ
ভন্ড ও কপটতাকারীকে নিরপরাধ
ব্রিজ কালভার্ট বানাবে বলে কোটি টাকা হাতিয়ে নিয়ে— রডের পরিবর্তে বাঁশ ব্যবহার কারীকে নিরপরাধ ভাবে
সেই ভাবুক সমাজ কে মধ্যম আঙুল দেখাই৷
যে সমাজ মুক্তিযুদ্ধকে অপমান করতে চায়—
তাকে আমি মধ্যম আঙুল দেখাই।
যে সমাজ নারী বিদ্বেষ ছড়ায়,
প্রগতিশীলতাকে থামাতে চায়,
সিনেমা বন্ধ করতে চায়—
তাদের আমি মধ্যম আঙুল দেখাই।
যে সমাজ ধর্মীয় উগ্রতার চাষ করে—
তাকে আমি মধ্যম আঙুল দেখাই।
যে সমাজ দীপু চন্দ্রকে পুড়িয়ে মারে—
তাকে আমি মধ্যম আঙুল দেখাই।
যে সমাজ গানকে হারাম বলে,
আর বলাৎকারকে আরাম বলে—
তাকে আমি মধ্যম আঙুল দেখাই।
কারণ—
যা কিছু মানববিরোধী,
যা কিছু উদারতাবিরোধী,
যা কিছু বৈচিত্র্যবিরোধী,
যা কিছু নারী-বিদ্বেষী,
যা কিছু ঘৃণা ও উগ্রতার পক্ষে,
যা কিছু অসহনশীলতার পক্ষে,
যা কিছু মুক্তচিন্তা ও সংস্কৃতির বিরুদ্ধে—
তার প্রতিটি কিছুকেই আমি মধ্যম আঙুল দেখাই।