Poetry

আসমান দেখেছে

September 29, 2026

17 views

আমার আসমান দেখেছে,
জমিনে আমি উদাস হেঁটেছি বহুদিন।
অথচ আমি এসেছিলাম শুধু দেখার জন্য।
হেঁটে হেঁটে দেখার জন্য।

আমার আসমান দেখেছে আমি উদ্ভ্রান্তের মতো
হাঁটতাম নগর থেকে নগরে। আমি শুধু জানতে
চেয়েছি, মানুষ উন্মাদ হয়ে গেলে তার ভেতর আর
কি কি অবশিষ্ট থাকে।
উন্মাদের ব্যথাবোধ থাকেনা, স্মরণশক্তি থাকেনা।
অথচ শৈশবের সে একটা ঝুমঝুমি কেনার কথা
মনে করতে পারে।

আমার আসমান দেখেছে,
পৃথিবীর সকল মানুষ জীবদ্দশায় একবার করে
উন্মাদ হয়, স্মরণশক্তি হারিয়ে এলোমেলো হাঁটে।
সকল উন্মাদ মেঘ দেখে দেখে হাঁটে,
তখন আসমানের সাথে তার চোখাচোখি হয়।

(কবিতাটি আমার 'আজ আকাশকে বলে দেওয়া যায়' কাব্যগ্রন্থ থেকে নেয়া)

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login