আমাদের দাসত্বের গল্পটা খুলে বলা হয়নি।
আমরা ফসলের দাস হয়ে থাকি সমগ্র জীবদ্দশা।
ফসলের প্রাচুর্য আমাদের দেবতা তুষ্টির আনন্দ দেয়।
সম্পর্কের দাসত্বে আমাদের বোধের বয়স আটকে
থাকে। সম্পর্কের দাসত্বে পূর্ণতা ঘটে ইহকালের ইতিতে।
মানুষ সময়ের কাছে নত হয়ে থাকে চীরকাল। সময়
আষ্টেপৃষ্টে বেঁধে রাখে মানুষকে বংশ পরম্পরায়।
আমাদের দাসত্বের গল্প কখনো বলা হয়ে উঠেনা।
এলেবেলে জীবনে কেউ কেউ স্মৃতির দাস হয়।
কেউ কেউ বৈভবের সন্ধানে পৃথিবীকে পাশ কাটায়।
এদিকে কেউ কেউ একখানা হাসিমুখের জন্য পার্থিবের
সকল দাসত্বকে অস্বীকার করে পরপারে চলেও যায়।
(কবিতাটি আমার 'আজ আকাশকে বলে দেওয়া যায়' কাব্যগ্রন্থ থেকে নেয়া)
Comments
-
-
sayed Hossain 12 minutes ago
পৃথিবীতে আমরা দাসত্বের জন্যেই আসি, এটাই আমাদের ভবিতব্য।
-
mamun abdulla 4 days ago
দারুণ লিখেছেন। পার্থিব জীবন মানেই বাস্তবতার দাসত্ব। দারুণ লিখেছেন।