রোদ বৃষ্টিতে আনমনে আমি এখনো হাঁটি
এ শহরের পথে পথে। আমি জানি একদিন,
কেউ এসে আমায় হাত ধরে বলবে,
একি, এখনো হাঁটছিস তুই? কেন?
ভালবাসা শিখে নিই, তারপর হাত ধরিস,
বলে হাত ছাড়িয়ে চলে যাব।
ঈশ্বরের সকল মায়া নিয়ে এলি কেন এখন?
তোকে কাছেও রাখতে পারিনা আবার তোকে
ছাড়াও বাঁচিনা। এ শহরের বর্ষায় ভিজতে ভিজতে
আমি দিনে দিনে নুইয়ে যাব, তারপর একদিন
বৃষ্টিতে ধুয়ে মিশে যাব এ শহরের পথে।
অসীম ভালবাসায় বিয়োগের অধ্যায় থাকাই
আবশ্যক কেন?
তুমি এত নিষ্ঠুর কেন ঈশ্বর!
(কবিতাটি আমার 'আজ আকাশকে বলে দেওয়া যায়' কাব্যগ্রন্থ থেকে নেয়া)
Comments
-
-
mamun abdulla 4 days ago
এ শহরের বর্ষায় ভিজতে ভিজতে আমি দিনে দিনে নুইয়ে যাব, তারপর একদিন বৃষ্টিতে ধুয়ে মিশে যাব এ শহরের পথে। কী দারুণ করে লিখলেন। গ্রেট।