পদ্ম ফুলে
দুলে দুলে
রূপের ডানা মেলে।
মন মাতানো
প্রাণ জুড়ানো
মায়ার প্রদীপ জ্বেলে।
ঝিলের জলে
দলে দলে
হাওয়ার দোলা লাগে।
মিষ্টি রোদে
রঙিন বোধে
নতুন স্বপন জাগে।
পাতার ভাঁজে
সকাল সাঁঝে
মুক্তো মানিক হাসে।
স্নিগ্ধ মায়ায়
শীতল ছায়ায়
সুরভি সুর ভাসে।
চোখ জুড়ানো
দিল হারানো
এমন মধুর দিনে।
পদ্ম হাসে
দীঘির পাশে
আমায় নিল চিনে।