পুরোনো বাড়ি ভাঙতে গিয়ে শ্রমিকেরা মাটির নিচে একটি কফিন পেল।
কফিনের উপর নাম লেখা “অরুণ বর্মণ।“
বাড়ির মালিক অবাক হয়ে বললেন, “আমার বাবার নামও অরুণ বর্মণ।”
কফিন খুলতেই ভেতরে একটা চিঠি পাওয়া গেলো।
লেখা “কফিন যখন খুলেছ, এখন আমাকে পোড়ান ”
ঠিক তখন বাড়ির পিছনের বাগান থেকে চিৎকার শোনা গেল।
সবাই দৌড়ে গেল। কেবল কেটে ফেলা অশ্বত্থ গাছের গোঁড়ায় একটা লাশ।
অরুণ বর্মনের লাশ মাটি চাপা দেয়া ছিল। লাশের পাশে একটা পোটলা।
পোটলা খুলতে আর একটা চিঠি, সেখানে লেখা “লাশ পুড়িয়ে দুনিয়ার সর্বনাশ ঢেকো না। কফিনে ঢুকিয়ে নিজের সর্বনাশ করো না। যেখানে যা আছে, সেখানেই থাক।“
গল্পঃ কফিন