Poetry

আমি কোথা হতে এসেছিলাম

September 29, 2026

13 views

বুক পকেটে তুমি নাকি কষ্ট রাখো?
রক্ত মাংসে মাখামাখি।
আবার নাকি বলেও বেড়াও,
এত কষ্ট কোথায় রাখি!
শিমূলের তুলোর মতো উড়ে যায়
মায়ার জগত, হারিয়ে যায় সংক্ষিপ্ত
সন্ধ্যার মতো।
এদিকে তুমি বুকপকেট হাতড়ে
বেড়াও, কোথায় রেখেছো স্মৃতি যতো!
আমি আক্ষেপে মরে যাই।
আমার কষ্ট লাগেনা কেন?
আমার কষ্ট লাগে না কেন?
আমি এখনো হাসছি কিভাবে?
আচ্ছা, তুমি যাবার সময় আমাকেও নিয়ে গেছো?
আমি এখন কোথায়?
আমি ফিরে যেতে চাই আমার অজানা অস্তিত্বে!
আমি কোথা হতে এসেছিলাম?


(কবিতাটি আমার 'আজ আকাশকে বলে দেওয়া যায়' কাব্যগ্রন্থ থেকে নেয়া)

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+35 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login