Poetry

আমায় তুমি চিনলে না

October 1, 2026

11 views

আমায় তুমি চিনলে না,
ক্ষুধার আগুনে জ্বললো প্রাণ,
একটা রুটিও দাওনি আমায়,
তবু শুধাও, তুমি ধর্মপ্রাণ?

আমার চোখে নীরব আরজ,
তোমার দরজায় পেতেছি হাত,
পারতে তুমি, তবু দাওনি ভিখ,
অসহায়ের আরেক রাত।

আল্লাহ যেদিন ডেকে আমায়,
বিচারের দিন জবাব নেবে!
আমিইতো ভিখ চেয়েছি, খাবারও!
বলো এখন জবাব দেবে।

আমি করজোড়ে তখন,
হে প্রভু, দেরিতে আমি বুঝেছি,
তোমার সৃষ্টিতেই তুমি লুকিয়ে,
অথচ সারা দুনিয়া খুঁজেছি।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login