Poetry

কবর

October 1, 2026

12 views

নির্জন কবরে কে যেন ফিসফিস করে,
জীবন শেষ নয়, মৃত্যু মানে আরেক ঘরে।
এটি আরেক পর্ব, জেগে থাকা নীরব ধ্বনিতে,
মৃত্যুকে ভয় পেয়ে হেরেছি জীবনের গণিতে।
দেহ দিলাম মাটিতে, আত্মা গেলো আকাশে,
যে ছিলো মাটির বন্দী, সে উড়ছে আজ বাতাসে।
কবরতো গহ্বর নয়, এ তো আত্মার নতুন যাত্রা,
এখানেই শেষ নয়, আত্মার সফরের নতুন মাত্রা।
আত্মা যদি হয় বন্ধু, স্রষ্টামুখী সমর্পণের?
কবরেও দেখা পাবে স্বর্গের দর্পনের।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login