Poetry

সার্কাস

October 1, 2026

12 views

তাঁবু খোলা হয়ে গেছে সেই কখন,
ক্যারাভান চলে গেছে। সার্কাসের দল এখন
হয়তো অন্য কোন গ্রামে।
মেলা ভেঙ্গে গেলে বিচ্ছিন্ন কিছু খুঁটি ছাড়া
আর কিছু থাকেনা যেমন-
নিঃসঙ্গ মানুষ বিচ্ছিন্ন স্মৃতিদের নিয়ে ধুঁকতে
থাকে অন্তিম সময়ের জন্য।
দিন শেষে কাঁচাবাজার যখন খালি থাকে,
মাছ মুরগীর উচ্ছিষ্টের গন্ধে নাকে রুমাল চেপে
হেঁটে যায় ব্যস্ত পথিক। তার বাড়ি ফেরা দরকার।
হতাশা, ক্লান্তিকে ধামাচাপা দিয়ে ছদ্মবেশে ঘুরে বেড়ায়
হাসি খুশী মানুষেরা, বিকেলে চা খেতে খেতে
গুনগুন করে গান গায় সকল ছদ্মবেশী মানুষ।
একদিন সব তাঁবু খোলা হয়ে যাবে। অথচ সবাই
চায় সার্কাস চলতে থাকুক আজীবন। শুধু
সার্কাস মাষ্টার জানে, সে নিঃসঙ্গ যাযাবর।


(কবিতাটি আমার 'আজ আকাশকে বলে দেওয়া যায়' কাব্যগ্রন্থ থেকে)

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login

  • Habiba Rozy 5 hours ago

    সার্কাস মাস্টার জানে সে নিঃসঙ্গ যাযাবর