Poetry

অবহেলার গল্প

September 29, 2026

17 views

আমি কেন বসন্তের স্মৃতিচারণ করছি,
আমি কেন আমার সেসময়ের চিঠিদের
কথা ভাবি! বইয়ের ভেতর যত্নে রাখা
গোলাপকে মায়া করতে করতে
সম্পর্কের যত্নের সময়কে হারিয়ে ফেলি।
অযত্নের সম্পর্কে অবহেলার অধ্যায় শুরু
হয় একান্ত নীরবে। প্রাপ্তির আনন্দেই হারিয়ে
যেতে থাকে বসন্তেরা।
সে যত্নের অর্ধেকটুকুও যত্নের সম্পর্কে
রাখলে স্মৃতির আকাশে শুধু তুমি আর আমি থাকতাম।
বসন্তের গল্প, চিঠির গল্প, গোলাপের কথা, কিছুই তো
মুখ্য নয়। কাছাকাছির সময়টাকেই হারিয়ে ফেলি।
প্রাপ্তিতে অযত্ন আর অবহেলার
গল্প শুরু হয় খুব নীরবে।

(কবিতাটি আমার 'আজ আকাশকে বলে দেওয়া যায়' কাব্যগ্রন্থ থেকে নেয়া)

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+35 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login