Poetry

একদিন

September 29, 2026

18 views

সব আলোর ছায়া পড়ে না। যেভাবে
সূর্য্য এসে একদিন বলে যাবে, আমি যদি
কাল না আসি, তুমি কি খুব কষ্ট পাবে?
গাছেরা বলবে, আমরা খাবো কি? পাখিরাও
বলবে, আমরা কি তখন আকাশ দেখতে পাব?
সূর্য মুচকি হেসে বলবে, না, দেখা যাবে না।
কেন এসে বলো, আমি আজ চলে যাবো।
কেন তুমি এসে বলো, আজ কম কথা কবো।
তুমি শুধু ছায়া চাও, আমি চাই আলো
দিনে দিনে অন্য কিছু, আগে ছিলে ভালো।
আমি ভাবি তুমি কতো চেনা চেনা ছিলে?
আগে কতো ভাব, কতো কথা, দুই জন মিলে।
এক দিন সব কিছু, সব কথা, মুছে যাবে।
মাটি চাপা তুমি আমি, মাটি হয়ে যাবো।


(কবিতাটি আমার 'আজ আকাশকে বলে দেওয়া যায়' কাব্যগ্রন্থ থেকে নেয়া)

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+35 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login