পরখ করতে গেলে
কোন প্রেমই শুদ্ধ নয়।
পরখ করতে গেলে
নির্বিষ সাপেও মরণ হয়।
পরখ করতে গেলে
সব বিপ্লবেই স্বার্থের গল্প।
পরখ করতে গেলে
মানুষ বোঝেনা তা বা বোঝে অল্প।
পরখ করতে গেলে
আত্নহত্যাকারীও নির্বোধ বটে।
পরখ করতে গেলে
জগতের সবকিছু এমনি এমনিই ঘটে।
পরখ করতে গেলে
ভালবাসার ঘটনা যতো হয়।
ঘুরে ফিরে একই কথা।
অল্প বলাই ভাল, সব অভিনয়।
পরখ করতে গেলে
শুধু নেতারাই বুদ্ধিমান।
বাকী যারা প্রজারা-
নেহায়েত জীবজন্তুর সমান।
পরখ করতে গেলে
বা যাচাই করি যেটাই,
বীজ হতে গাছ, গাছের ফলে বীজ।
সত্য কেবল এটাই।
(কবিতাটি আমার মানুষ এখন স্লোগান ভুলে গেছে কাব্যগ্রন্থ থেকে নেয়া)
Comments
First reader
You were first.
+0 XP
Yours is the first word this story has heard. Its writer will see it.
You also earned the First Reader honour.