Poetry

তুমি কই

October 1, 2026

51 views

অনেক জরুরি প্রবচনের মত দরকারী
সারাক্ষণ কথা বলা, দেখা হওয়া।
স্পর্শের মাঝেই সম্পর্কের সবকিছু।
স্মিত হেসে পাশ কাটিয়ে চলে যাওয়া
ওতে আমার চলেনা। আমার চাই
নীলাকাশের সাথে মাটির কথোপকথন।
দৃষ্টি বিনিময়ের ভেতর স্বর এবং ব্যাঞ্জনবর্ণের সংলাপ।
তুমি কই?
আমার কাছে এসে একটু বসবে?

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • sayed Hossain 15 minutes ago

    দৃষ্টি বিনিময়ের ভেতর স্বর এবং ব্যাঞ্জনবর্ণের সংলাপ। তুমি কই? দারুণ লিখেছেন।