Poetry

সেজদা

October 1, 2026

38 views

উন্নাসিক লাশেরা জমিনের উপর খুব বিরক্ত
হয়ে আকাশে উড়ে যায়। অথচ আকাশে গেলে
লাশেরা জমিনে নামতে পারে না, কেউ তাদের জানায়নি।
উড়তে থাকা লাশেরা মাটি ছোয়াঁর জন্য আকুল
হয়ে কাঁদে। বছরের প্রথম বৃষ্টিতে তারা মাটি
ছুঁয়ে যাবে। হাতের মুঠোয় কিছু মাটি নিয়ে ফিরবে
আকাশে লাশেরা। মাটি কপালে ছুঁয়ে কেঁদে বলবে,
প্রভু ক্ষমা করো।
আমার অবশিষ্ট সেজদাগুলো বাকি রয়ে গেল,
আমায় ক্ষমা করো প্রভু, ক্ষমা করো।

জমিনে আমরা অনেক কিছু পারি,
শুধু লাশের কান্না শুনতে পাইনা।


(কবিতাটি আমার 'আজ আকাশকে বলে দেওয়া যায়' কাব্যগ্রন্থ থেকে)

Picked up where you left off

Comments

Habib Rahman was this story’s first reader

+40 XP

    Please login to post comment. Login

  • Habib Rahman 1 week ago First reader

    লেখাটি ভালো লেগেছে। লাশেরাও হয়ত কথা বলে। আমরা তা শুনতে পাইনা। আমাদের কাছে হয়ত কিছু চায় আমরা তা জানতেও পারিনা।