Poetry

আমি তোমার নামহীন সৃষ্টি

October 1, 2026

32 views

তোমায় ডেকে ডেকে ক্লান্তিতে
আমরা যখন আধমরা,
তখনই জানালে ঈশ্বর,
তুমি জীবদ্দশায় অধরা।
মৃত্যুতে যেদিন আমি নামহীন,
সেদিন তোমার সাক্ষাতে
আমি বিহবল তোমায় দেখে,
ভাবছি, কি নামে ডাকবে সেদিন।
তুমিও হয়ত বিহ্বল। আমায়
যখন জিজ্ঞেস করলে, তুমি কে?
জবাবে বলব, তোমার নামহীন সৃষ্টি, আমি তুমিই।


(কবিতাটি আমার 'আজ আকাশকে বলে দেওয়া যায়' কাব্যগ্রন্থ থেকে)

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login