Poetry

মানুষ মুক্তি ভালোবাসে না

October 1, 2026

60 views

আমাদের দিন ফিরলে আমরা আস্তিন গুটিয়ে
রাস্তায় ফের হাঁটব। আমাদের দিন ফিরলে
সবাই মিলে বিদেহীদের জন্য গলা ফাটিয়ে কাঁদব।
তোরা কি আমি চলে গেলেও সেরকম করে কাঁদবি?
শবমিছিলে নয়, নিরালায় বসে তোরাও আস্তিন গুটাবি?
মিছিলে এখন কেউ আর মরে না।
সাত চড়ে এখন আর রা নড়েনা।
মিছিলের দিনে আমরা আবার রাজপথে মুক্তির গান গাবো।
সেদিন আবার সবাই অজানা মুক্তির জন্য প্রার্থনা করব।
অথচ সকল মুক্তির গল্পের শেষে মুক্তি কখনো আসে না।
মানুষ খাঁচাতেই থাকে আজীবন, মুক্তি ভাল বাসে না।


(কবিতাটি আমার 'আজ আকাশকে বলে দেওয়া যায়' কাব্যগ্রন্থ থেকে)

Picked up where you left off

Comments

Habib Rahman was this story’s first reader

+40 XP

    Please login to post comment. Login

  • Habib Rahman 2 weeks ago First reader

    মানুষ মুক্তি ভালোবাসে কিন্তু মুক্তির পরের জীবনে যে অনিশ্চ্যতা তাতে সে ভয় পায়।