আমাদের দেশের বেশির ভাগ গ্রামের রাস্তার পাশ দিয়ে অনেক পুকুর। আর সেসব পুকুরের রাস্তার দিকটাতে আলাদা কোন পাড় নাই। আমাদের গ্রামেও অবস্থা একই রকম। কয়েকটা জায়গায়তো রাস্তাই পুকুর হয়ে গেছে, নাকি পুকুর রাস্তা হয়ে গেছে বুঝাই যায় না।
একবার প্রচুর বৃষ্টির কারনে, আমাদের গ্রামের একটা খাম্বার গোড়া থেকে মাটি সরে গিয়ে খাম্বা লুকমান চাচার পুকুরে পরে গেল। বর্ষাকাল, পুকুর ভরা পানি , খাম্বা কিছু সময়ের মধ্যে পানির নিচে অদৃশ্য হয়ে গেল। পরে যাওয়া খাম্বা (বিদ্যুতের খাম্বা) আবার সোজা করে কাজে লাগান অনেক কঠিন সেটা আমরা সবাই কিছু দিন পরেই ভাল করে জেনে গেলাম।
বৃষ্টি নামলে দুই-চার দিন কারেন্ট থাকবে না, এটা তখন ছিল অতি সাধারন ঘটনা। তাই এটা নিয়ে আর না বলি।
এক দুই দিন পরে বেশ কিছু লোক , বিভিন্ন যন্ত্রপাতি (কয়েকটা বড় শাবল, লোহার চেইন আর কপিকল) নিয়ে হাজির খাম্বা উদ্ধার করতে।
মোটামুটি একটা দেখার মত ঘটনা, খাম্বা উদ্ধার হবে, আমরা একদল লোক শুরু থেকেই দর্শক হয়ে গেলাম।
এলাকার মুরব্বিরা বিভিন্ন রকম সাজেশন দিতে লাগল।
যার মধ্যে সব থেকে টেকনিক্যালি সঠিক সাজেশন ছিল- , "ও দো* আর খাড়া বিন নে, ভু*া টানা বাদ দিয়ে আর এটা নতুন লাগা দেও।"
প্রথমে রাস্তার পাশে শাবল পুঁতে, তার সাথে চেইন লাগিয়ে টানা শুরু হল। কয়েক মিনিটেই দেখা গেল সবগুলো শাবল খাম্বার দিকে হাটা দিছে।
প্লান -এ মাঠে মারা গেল।
এরপর রাস্তার পাশে তাল গাছের সাথে চেইন বেঁধে আবার মহোউৎসবে টানা শুরু হল। এবার মনে হল কাজ হচ্ছে, চেইন দ্রুত আগাচ্ছে।
এদিকে কেউ খেয়ালই করল না, রাস্তার পাশে পুকুরের ভিতর হেলে থাকা তাল গাছ প্রায় সোজা হয়ে গেছে।
এদিকে এতটা চেইন টানার পরেও খাম্বার দেখা না পেয়ে , একটু বিরতি দিয়ে তদন্ত করতে দেখা গেল, আর একটু চেইন টানলে খাম্বা আর তালগাছের মিলন হয়ে যাবে।
প্লান -বি এবং শেষ প্ল্যানও ব্যর্থ হল।
ওই যে মুরব্বি প্রথমে বলছিল, "ও দো* আর খাড়া বিন নে, ভু*া টানা বাদ দিয়ে আর এটা নতুন লাগা দেও।"
তার কথার প্রতি শ্রদ্ধা রেখেই, উদ্ধারকর্মীরা ঘোষনা দিল, এই দো* আসলেই আর খাড়া হবে না, মানে উঠানো যাবে না। এরপরে কেউ কেউ বলল, যে ভাবে শুয়ে পরছে, হতে পারে মাঝখান থেকে ভেঙেও গেছে।
সুতরাং ওই দো* খাড়া করার, মানে উঠানোর সব প্লান বাদ দিয়ে উদ্ধার কর্মীরা চলে গেল।
দুই একদিনের মধ্যে নতুন স্টিলের খাম্বা পতিত খাম্বার পাশে পুঁতে বিদ্যুতের লাইন ঠিক করা হল।
গল্পের শিক্ষা - পতিত খাম্বা খাড়া করা অনেক কঠিন, যদিও খাড়া হয়ে যায়, সে খাম্বা হবে কোমড় ভাঙা, যা সকলের জন্যই বিপদজনক।