ফিরতে চেয়ো না
যেখানে চোখ নেই
আকুলতার।
দরজা খুলে প্রদীপ জ্বেলে
দাঁড়িয়ে নেই কেউ অপেক্ষার দীর্ঘশ্বাসে।
বইয়ের ভাঁজে ফুল শুকায়নি
কোমল হাতে ছোঁয়া পেয়ে।
সেখানে ফিরতে চেয়ো না
যেখানে প্রেম নেই।
অক্ষরে থেমে গেছে,
বাস্কেট ভরে গেছে
ছেঁড়া কাগজে।
তবুও হয়নি লেখা—
ফিরে এসো বরং
সে কলমের কালি হয়ে।
ফিরতে যেয়ো না
নীল জোছনার মোহে।
ফিরতে পারো
ঘন কালো
মেঘে ঢাকা চাঁদের আলোয়।
হোক শেষবার,
হোক একবার,
তবু ফিরো নিজের কাছে।