Poetry

কাপলেট

October 3, 2026

126 views

১.

ঝড় চায় ধ্বংস,

কিন্তু পরাজয়ের পর সে,

নতুন গাছের জন্ম দেয়।

২.

মানুষের শিরায় বয়ে চলা নুনের স্বাদ,

জানিয়ে দেয়, তার সমুদ্রের ইতিহাস।

তবুও সে, খোঁজে মিষ্টি জল।

৩.

রাতের আকাশ ভিখারি,

তার হাতে তারার কৌটা,

তবু প্রতিদিন ভোরে, সে সব হারায়।

৪.

পাহাড় জানে,

উঁচুতে উঠতে গেলে,

নিজের গা থেকে মাটি ঝরাতে হয়।

৫.

পথিকের জুতা জানে,

মাটির প্রতিটি অণু-কণার স্পর্শ।

তবুও সে, কখনো অভিযোগ করে না।

৬.

সূর্যের আগুন জানে,

পোড়া গন্ধেরও প্রয়োজন আছে,

জীবন শুরু হতে হলে।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • Borhan Mahmud 1 week ago

    ভাল হয়েছে ভাই।

  • সুন্দর লিখেছেন

    • Shahin Hasan 1 month ago

      ভালোবাসা রইলো

  • Shahzadi Nasrin 1 month ago

    বাহ্। চমৎকার ভাবনা।

    • Shahin Hasan 1 month ago

      ধন্যবাদ, প্রার্থনায় রাখবেন।