পরের জন্মে আবার দেখা হলে চিনে নিবি তো?
ফের দেখা হলে আমার পাওনাটুকু দিবি তো?
এইখানে আমার সব ভালবাসা তোকে দেয়া ছিল।
বড় ব্যস্ত তুই, সেখানে আমার সব ফেরত দিস।
চিনবি কিভাবে? এই দেখ আমার গলায় শেকল।
তোর মায়ার শেকল, এ দেখেই চিনে নিস আমায়।
তখন আমরা অমর। তখন কে আমাদের থামায়।
আমি আমার স্পর্শটুকু তোকে দিয়েই দিলাম, সে
আর ফিরিয়ে দিতে হবে না। আরশির প্রতিবিম্বটা
আমি নিয়ে নিলাম, সে জন্মে আবার নতুন ছায়া হবো।