Poetry

ডাক্তার

October 4, 2026

47 views

তোর সেটা নিতান্ত একদিন ছিল, জানি।
অথচ আমার ঐ একদিনটাই সব দিন হয়ে গেল।
শীত আসি আসি করছে। কুয়াশার সকালগুলো
খুব রূপালী লাগে। স্বর্ণ মানবী, কেন বলেছিলি,
তুই ভাল হয়ে যাবি। তোর কিচ্ছু হবে না। আহা!
আমি ফিরে যাব আবার ঐ হাসপাতালের বেডে।
তুই কি আবার হাত ধরে বলবি, সত্যি রোগ তো,
নাকি সে অজুহাতে আমায় দেখতে আসিস?
ত্রিশ বছর আগে কি আশ্চর্য আবেগে বলেছিলি,
শুধু আমায় ভালোবাসিস। নিজেই হারিয়ে গেলি।
এখন অসুখ বাঁধিয়ে তোকে দেখার সুখ নিতে হয়
আমায়। দেরী হয়ে গেল কি, আমাদের সবকিছুর!

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • mamun abdulla 2 weeks ago

    দারুণ লিখেছেন। খুব ভালো লাগলো লেখাটা।