• সে এসেছে আমার ঘরে, খোদার এ কী কুদরত
একবার আমি ঘর দেখি তো, একবার তাহার সুরত।
— মির্জা গালিব
• হাজারো এমন ইচ্ছে ছিল আমার
চাইতে গিয়ে বের হয়েছে দম
অনেক তার পূরণ হয়েছে বটে
তবু লাগে তাহাও যেন কম।
— মির্জা গালিব
• দুঃখ সইবার অভ্যেস হলে 'দুঃখ' সে আর থাকে না
এত বিপদ সয়েছি আমি, আমার বিপদে যায় আসে না।
— মির্জা গালিব
• চেষ্টা যত বিফলে গেল, না কাজ হইলো কোনো ওষুধে
শেষমেষ সব শেষ হয়ে গেল এই হৃদয়ের অসুখে।
— মীর ত্বকী মীর
• ভাগ্যে যার সুখ আসে দুঃখ আসে সেই তারও
বাজে খুশির ঢাকঢোল যেথায়— বাজে বেদনার সেতারও।
— দাগ দেহলভী
• খোদার কাছে চাও আকবর, যা কিছু তোমার চাই
এই সেই দুয়ার যেইখানে তোমার চাইতে শরম নাই।
— আকবর এলাহাবাদি
• তুমি চাইলে চোখের পলকে মাটিতে ফুটবে ফুলও
আমি চাইলে দরিয়াও আমায় দেয় না একটু জলও।
— মুজতার খাইরাবাদি
• দুনিয়ার কোলাহলে আমি বিরক্ত হয়ে গেছি ইয়া রব
নিজের অন্তরই যখন মরে গেছে তখন আর কীসের উৎসব।
— আল্লামা ইকবাল
• হাজারো বজ্র পড়ুক আর লাখো উঠুক ঝড়
যে ফুল ফোটার সে ফুটবেই অতঃপর।
— সাহির লুধিয়ানভি
• কারো তো ঘর থেকে বের হলেই গন্তব্য মিলে যায়
আর কারো— আমার মত জীবন কেটে যায় সফরেই।
— আহমেদ ফারায
• আহা! তুমি আয়না কেন দেখো
তুমি তো তোমার চেয়েও সুন্দর।
— জউন এলিয়া
• আলোগুলো চোখে সযত্নে আগলে রেখো
যতদূর চোখ যায় রাত আর রাত।
— বশির বদর
অনুবাদক: জাহিদ ওয়াসিক
বই: মেহফিল 'এ ওয়াসিক