Poetry

শোকটা আগাম হয়ে যাক

October 4, 2026

31 views

তাহলে সাহচর্যের সময়েই হোক
আগমনের বার্তা কি শুধু আনন্দের?
সকল আগমন সময়ান্তে অতীত।
মাঝে কিছু প্রভাত আর গোধূলীর হিসাব।

আগমন মানেই একটা নিশ্চিত বিদায়।
তা মানুষ হোক বা প্রহর হোক বা সংশ্রব হোক।
যে সাহচর্যগুলো স্বর্গতূল্য, তাই সময়ে কাঁটাবৃক্ষ।
যে নদীতে ভালবাসা, সে নদীতেই ডুবে মরা।
যে আগুনে খাবার হলো, সে আগুনেই পুড়তে হয়।
আর যে প্রেমে কূলত্যাগ, সে প্রেমেই প্রাণ হনন।

আমরা কি তাহলে সাহচর্যের সময়েই পরস্পরের
জন্য শোকপালন করে ফেলতে পারিনা?

Picked up where you left off

Comments

sayed mahmud was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • sayed mahmud 2 weeks ago First reader

    বাহ, দারুন বললেনতো। আগমনই তো প্রস্থানের একমাত্র শর্ত। তাই শোকের পর্বটা আগেই..., ভালো লেগেছে থিমটা।