তোমাকে খুব ভালোবাসি,
যেভাবে শূন্যতা ভালোবাসে তার পূর্বজন্মের অন্ধকার।
তোমার চোখে আমি দেখেছি,
পৃথিবীর সমস্ত নদী গোপনে আকাশ হতে চায়।
তোমার অভাবে আমার নীরবতার গায়ে ফুটে ওঠে অদৃশ্য জোনাকি।
এখনো কোনো নাম দিইনি তোমাকে,
তুমি নামের আবির্ভাবের আগের এক আদিম উচ্চারণ।
তুমি কি জানো, তোমার স্পর্শে ঘড়ি তার সমস্ত কাঁটা খুলে রেখে ঘুমিয়ে পড়ে।
আমি তোমার মধ্যে ডুবে যাই, অথচ কোনো অতল আমাকে তলিয়ে দিতে পারে না।
তোমাকে আমি চাই না কোনো অধিকারে,
শিশির যেভাবে মতো পাতার গোপন অস্তিত্বে বাস করে,
সেভাবেই তোমাকে চাই।
তুমি আমার ভেতর বয়ে যাও,
অথচ তোমার কোনো নদীচিহ্ন রেখে যাও না।
আমাদের মাঝখানে যে দূরত্ব,
সেখানে প্রতিরাতে নক্ষত্রেরা প্রেমের বর্ণমালা লেখে।
আমার সমস্ত একাকিত্ব তোমার নামের কাছে এসে সাদা পাখি হয়ে যায়।
যদি কোনোদিন পৃথিবী না থাকে,
তবু তোমার জন্য আমি একটি আকাশ রেখে দেব।
আর তুমি সেই আকাশের নীল নীরবতা,
যেখানে ভালোবাসা নিজেকেই প্রথমবার আবিষ্কার করে।