আর কেউ জানেনা। তুমি দেখো, আমি একদিন দেহ
ত্যাগ করে হুটহাট করে এখানে ওখানে
উড়ে বেড়াবার ক্ষমতা নিয়ে ফিরে আসব।
তুমিও জানোনি, তোমাকে বলা হয়নি।
পোকামাকড়েরা আমায় দেখতে পাবে বলে
শুনেছি। তুমি যখন আমায় ভেবে কাঁদবে,
আমি তখন তোমার চোখ মুছে দেব। তুমি
অবাক হয়ে ভাববে, কাঁদছ, চোখ শুকনো
কেন? এসময় তোমার মনে পড়তেও পারে,
আমি তোমায় প্রায়ই বলেছি, আমি তোমায়
কাঁদতে দেব না। তোমায় কেউ সংসারী হতে
বললে, আমি যখন কান্না করব, আমার চোখ
কাঁদতে পারবে না। মৃতেরা কাঁদতে পারেনা,
আমি প্রতিদিন ভুলে যাব। রাত বিরোতে
মাঝে মাঝে তুমি উদাস হয়ে জানালার শিকে
গাল ঠেকিয়ে তারাদের মাঝে আমায় খুঁজবে।
অথচ তখন তোমার পেছনে আমি দাঁড়িয়ে
তোমার কাঁধে নিশ্বাস ফেলছি আমি। মাঝে
হঠাৎ তুমি চমকে গিয়ে পেছনে দেখবে। ঘর
দুয়ার সব আছে আগের মতো, শুধু আমিই নেই।
অসীম ভালবাসায় মগ্ন মানুষদের একত্রে মরে যেতে হয়।
Comments
-
-
mamun abdulla 2 weeks ago
অসীম ভালবাসায় মগ্ন মানুষদের একত্রে মরে যেতে হয়। গ্রেট।