Poetry

তোমার কণ্ঠের অপেক্ষায়

October 4, 2026

16 views

শুধু তোমার কণ্ঠ শোনার জন্যে
বর্ষা আসি আসি করে আসেনা।
তুমি শুধু একবার তোমার কণ্ঠ শোনাও।
তাহলেই বর্ষা আসবে, মেঘ ডাকবে আকাশে।
ভিন দেশ হতে বাতাস বয়ে এসে তোমার
জনপদে এসে থমকে যায়। যদি তুমি কিছু
বলো, তাহলে সে আবার বইতে পারে।
আমাদের বাড়ির কাছের নদীটা এঁদো ডোবা
হয়ে রইল, শুধু তোমার একটা কথার অপেক্ষায় সে।

দিনান্তে আমরা বেলা গড়ানোর অজুহাতে
বাড়ি ফিরে যাই আবার নতুন দিনে আসব বলে।
নতুন সকালে এসে আবার তোমার কণ্ঠের অপেক্ষায়
রাস্তার মোড়ে দাঁড়িয়ে অপেক্ষা করি। বর্ষাটাকে
আসতে দাও, বাতাসটাকে বইতে দাও, নদীটাকে
চলতে দাও, আমাকে বাঁচতে দাও। শুধু একবার
আমাকে বলে যদি যেতে, এখনো অপেক্ষা করছ?
অপেক্ষার মতো কষ্টের কিছু নেই। তুমিতো
আমার চোখগুলোই কখনো দেখলেনা! তোমার
কণ্ঠ শুনলে আমি প্রথমবার চোখ মেলে চাইতাম।

Picked up where you left off

Comments

sayed Hossain was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • বর্ষা আসুক, বাতাস বয়ে যাক, নদীটা চলুক, প্রাণে প্রাণ ফিরে আসুক💗

  • mamun abdulla 2 days ago

    আশ্চর্য সুন্দর লিখেছেন। শুভকামনা।

    • Borhan mahmud 2 days ago

      ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

  • sayed Hossain 2 days ago First reader

    তোমার কণ্ঠে অপেক্ষায়, আহা কি দারুণ প্রেমে আকুল অপেক্ষা। ভালো লিখেছেন। ভিনদেশ হতে বাতাস এসে তোমার জনপদে থামকে দাঁড়ায়, তোমার কণ্ঠের অপেক্ষায়। এটাতো দারুণ লাগল।

    • Borhan mahmud 2 days ago

      ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।