Poetry

আপত্তি নেই

October 4, 2026

36 views

এই বিমর্ষ শীত কেটে যাবেই

কেটে যাবেই এই জং ধরা স্থবির সময়

কতক্ষণ আর স্থায়ী হয়—

অবেলায় ঘুমভাঙা অনর্থক মনখারাপ

এই কুয়াশার ক্ষণজন্মা চাদরের মতো

বেলা গড়াতেই অনাবাদি দুঃখ সব মরে যাবে

ঝরা পাতা ওড়াতে ওড়াতে কালের যে হাহাকার,

সেও মৃত নদী পেরোতেই ফুরিয়ে যাবে

সুতরাং বসন্ত আসবেই

কামার্ত হয়ে পড়বে তাবৎ বৃক্ষরাজি

ডালে ডালে হবে ফুলের বিপ্লব

তখন কোকিলের মতো তুমিও এসো

দুধের মাছি হও -- আপত্তি নেই

Picked up where you left off

Comments

Habib Rahman was this story’s first reader

+40 XP

    Please login to post comment. Login

  • Habib Rahman 5 days ago First reader

    সুন্দর লেখা। এই কুয়াশার ক্ষণজন্মা চাদরের মতো বেলা গড়াতেই অনাবাদি দুঃখ সব মরে যাবে এই দুটো লাইন মনে ধরার মতো।