Poetry

গন্তব্য জানলে গাছও হাঁটতো

October 21, 2026

102 views

পাঁচ কিলো পথ হাঁটতে ক'টা কবিতা লেখা যায়!

একটা চিন্তাকে সঙ্গমের মতো দীর্ঘায়িত করার চেষ্টায় ভুলে থাকা যায় কি পায়ের ব্যথা?

মাঝপথে একা রেখে ঝরে কি যায় না জবার পরাগরেণু,

ডুবে থাকে যে নিজের ভেতর মরণধ্যানে,

হর্ণ কি ফেরাতে পারে তার চেতনা?

গন্তব্য জানলে গাছও হাঁটতো

না তেড়ে যাচ্ছি, না কেউ তাড়িয়ে দিচ্ছে

স্মৃতি ভুলে যাওয়া ঊনমানুষের মতো দাঁড়িয়ে আছি একটা দৈনন্দিন কোলাহলে

চেয়ে আছি আছি তোমার চলে যাওয়ার দিকে

বিগত প্রেম ও স্মৃতি বিনুনি খেলছে তোমার মাথার লেজের মতো

এই মুহুর্ত হতে নিজেকে বৃক্ষ ঘোষণা করতে ইচ্ছে হচ্ছে

নড়তে পারছি না একটুও

পায়ের থেকে যেন নেমে যাচ্ছে শেকড়

তোমার প্রতি কদমে প্রাচীন হচ্ছি হারিয়ে যাওয়া সভ্যতার মতো

Picked up where you left off

Comments

Zidan was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • অদ্ভুত সুন্দর!! এভাবে কখনো ভেবে দেখিনি।

  • Zidan 2 weeks ago First reader

    কবিতাটা পড়ে কিছুই বুজলাম নাহ। জদি পারেন রিপ্লাই এর মাধ্যমে কবিতাটার মনে বলে দিয়েন