বাবা মায়ের ঋণ কোনোদিন শোধ করা যাবে না। বাবা কত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে সন্তানের জন্য কাজ করে যায়। মা কত ত্যাগ স্বীকার করে সন্তান কে বড় করে তোলে --
এসব কে করতে বলেছে ভাই? যাকে জন্ম দিয়েছেন, সে জন্ম ভিক্ষা করেছিলো? জন্ম দেওয়াটা কোন ভাবে মহৎ কাজ হয়? মানব জন্ম কবে এতো স্বর্গ সুখের হলো যে জন্ম দেওয়ার কৃতজ্ঞতা স্বীকার করতে হবে!
বরং একটা শিশুরে জন্ম দিয়ে পৃথিবীতে একটা নিরন্তর ঝামেলার জালে ফাঁসিয়ে দিলেন। বাচ্চাটারে জনমভর এই জন্মের গ্লানি, ক্লান্তি নিয়ে বয়ে বেড়াতে হবে।
আর এই যে খেটে, কষ্ট করে তারে বড় করে তুলতেছেন -- এটা জন্ম দেওয়ার পানিশমেন্ট আপনার। বস্তুগত বিষয় দিয়া এই সম্পর্কের দায় দেওয়ার চেষ্টা করিয়েন না। ধরা খাবেন। এই সম্পর্কের দায় ভালোবাসা ছাড়া আর কিচ্ছু না। যদি সেটা গড়তে পারেন তো