Poetry

শখের দোকান

October 4, 2026

87 views

তোমায় নিত্য ভুলি আজ ব্যস্ততার ওজরে
নিঃসঙ্গতা সবটুকু গ্রাস করে নিলে
খুব মনে পড়ে
হাজার লোকের ভীড়ে আমারো একটা তুমি ছিলে
আমারো একটা শখের দোকান ছিলো
যার প্রতিটি দেয়ালে সাজানো হাজারো কথা মালা
ঘুরে ফিরে ছুটে ছুটে চলতো কাব্যের পালা
নানান রঙের কাব্য হতো
শব্দেরা যেনো প্রান ফিরে পেতো
কাব্যরসের নির্যাসে ওরা প্রতিদিন উঠতো বেঁচে
নিত্যনতুন ফুলের সুবাসে দোকান থাকতো মেতে
আমরা শব্দ কুড়িয়ে মালা গাঁথতাম
তাদের ভবিষ্যতের ছবি আঁকতাম
হারিয়েছে সেসব আজ
মুছে গেছে দেয়ালের সাজ
শুকিয়ে গেছে কাব্যের রস
ব্যাস্ততার ওজরে হতে পারিনি তার বস
ঝাঁপ খুলে দেখি ;শব্দেরা কাঁদছে সে কি!
ছিলো কি সব স্বপ্ন মেকি!
সব ভুলে আজ
বেঁচে আছি নিয়ে ব্যস্ততার অজুহাত।





Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login