আমার খুব ইচ্ছে করে কারো প্রতীক্ষার প্রহর হতে
কাকচক্ষু জলের মতো কারো চোখে
তীব্র অনুভূতির টলটলা অশ্রুর কারণ হতে
ভালবেসে যে আমায় প্রার্থনা করবে ঈশ্বরের দুয়ারে
ইচ্ছে করে কারো চুলের সিঁথির ভাঁজে
সিঁদুর পরা আশীর্বাদের দাবিদার হতে
কারো নির্ঘুম একটা রাত কেটে যাক আমারই ভাবনায়
আমি তারে ভালবাসবো কি বাসবো না
এই ভাবনায় তার পুরো হৃদয়জুড়ে থাকতে চাই
আমি ফিরবো কি ফিরবো না
এই প্রতীক্ষায় কেউ একজন বসে থাকুক
আকাশের তারা গুনে তারার মাঝে আমায় আঁকুক
তবুও কেউ একজন আমার থাকুক
আমার জন্য তার হৃদয়ে এক টুকরো ভালবাসা জমা রাখুক
হঠাৎ রাতে ঘুম ভেংগে কেউ একজন আমায় খুঁজুক
কেউ একজন ভালবাসুক ভালবাসুক