Poetry

রিফু

October 6, 2026

66 views

‎

‎

‎নাগালের বাইরে

‎ছুঁতে গেলে দূরেই রয়ে যায়

‎ধরতে গেলে অদৃশ্য, নিরাকার!

‎

‎ঝরা পাতার মতো শব্দ হয়,

‎কিন্তু আওয়াজ হয়ে বের হয়না।

‎

‎ছোট ছোট বাক্যও বাঁধাগ্রস্থ হয়ে উচ্চারণে

‎আর্তনাদে চাপা করুণ প্রতিচ্ছবি

‎কথা বলে গোপনে আড়ালে।

‎

‎মস্তিষ্কে জড় হওয়া

‎আলগা আলগা চিন্তাগুলো

‎ছেঁড়া জামার মতো কি রিফু করা যায়?

‎

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login