আসুন যৌথ উদ্যোগে বই প্রকাশ করি;
টাকা দিবেন বই নিবেন এই শর্তে?
হোক ছড়া, কবিতা, ছোট গল্প, আর খন্ড উপন্যাস?
লেখা মানেই লেখক!
কবিতা মানেই কবি!
ছড়া মানেই ছড়াকার!
আর গল্পকার!
মহা ঔপন্যাসিক!
লেখার মান নিয়ে কোনো মাথাব্যথা নেই,
নেই শব্দ নির্বাচনের পটুতা,
নেই লেখার কোনো বিষয়বস্তু,
নেই ব্যাকরণের সঠিক ব্যবহার!
নেই পাঠকমহল নিয়ে গ্রহণযোগ্যতা!
টাকার বিনিময়েই কবি, লেখক খেতাব?
কীভাবে ভালো সাহিত্য হবে?
কীভাবে ভালো সাহিত্যিক হবে?
এভাবে বিজ্ঞাপন দিয়ে দু'চার লাইন এর কবিতা লেখা নিয়ে টাকার বিনিময়ে বই প্রকাশ করে?