অভাবের সংসারে রে বন্ধু
অভাব ছাড়া কিছুই নাই
ভালো কথা মন্দ লাগে
মিষ্টি কথা তিতা লাগে
ভালো কোনো স্বভাব নাই।।
বিত্ত যেই শব্দটি আছে
তিন ধরনের অর্থে
ব্যক্তিত্বের মাপকাঠি বিত্ত
নির্দিষ্ট স্থান শর্তে
নিয়ম কি নিয়মকে মানে
নিয়ম কি নিয়মকে জানে
কোনো প্রশ্নের জবাব নাই
অভাবের সংসারে রে বন্ধু
অভাব ছাড়া কিছুই নাই।।
হায়াত, রিজিক নির্ধারিত
তারপরও ক্যান চিন্তা!
পূর্বপুরুষের দেখানো
সঠিক নয় কি রাস্তা!
নাজিম কিন্তু অন্ধ নয় রে
বোবা, বধির মন্দ নয় রে
ব্যবহারেই বুঝতে পাই
অভাবের সংসারে রে বন্ধু
অভাব ছাড়া কিছুই নাই।।