এই জন্ম কতো খুশির
এই জীবন কতো খুশির
আছে মা ও বাবা সাথে
এই খুশি প্রতিবেশির।।
আমার আগমনের খবর
শুনেছিলো যারা আগে
মা ও বাবার পরে কিন্তু
সবচে' আপন তারা লাগে
মায়ের চে' আরও বেশি
আনন্দ আমার মাসির।।
এইতো ক'দিন আগেও আমি
ছিলাম সবার কোলে কোলে
বয়স বাড়ার সাথে সাথে
অনেক আবদার যাচ্ছি ভুলে
নাজিম উদ্দিন স্মৃতির দলে
বি-স্মৃতি দিবানিশির।।