Poetry

দুর্ভিক্ষ

October 7, 2026

52 views

দূরে কোথাও উৎসবের বাদ্য বাজছে।
পৌষ না আসলেও চলতো। ধু ধু মাঠের বুকজুড়ে
কুয়াশা আর ঘাসের ডগায় শিশিরের মুক্তোচ্ছটা
দিয়ে কার কবে মন ভরেছিল, কে খবর রাখে!
কস্মিনকালে কেউ ভাবলোনা, পৌষ আসার পর
নিজে নিজে গরম কাপড় আসলোনা কেন বা
ক্ষেতমজুর কাজ ছাড়া বাড়িতে বসে পিঠে খেলোনা কেন!
কেউ ক্ষেতমজুরের জন্য আনাজ পাতি নিয়ে আসেনি
দরজায়। শিশিরের টিপ টিপ শব্দে ঘুম ভেংগে
গেলে সে দুরের উৎসবের শব্দ শুনে একা একা ভাবে,
মরার শীতকাল এসে কেন আবার দূর্ভিক্ষ আনলো!
একা একা তার সে দীর্ঘশ্বাসের খবর কেউ শোনেনি,
শুধু নিরুপায় স্রষ্টা জানলো।


(কবিতাটি আমার স্বগতোক্তি কাব্যগ্রন্থে প্রকাশিত)

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • sayed Hossain 10 minutes ago

    একা একা তার সে দীর্ঘশ্বাসের খবর কেউ শোনেনি, শুধু নিরুপায় স্রষ্টা জানলো। এখানেই সব লেখা। খুব ভাল লিখেছেন, ভাই।

    • Borhan Mahmud 4 minutes ago

      মন্তব্যের জন্য ধন্যবাদ, ভাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।