Poetry

অপেক্ষা

October 7, 2026

16 views

যারা পথের দিকে চেয়ে চেয়ে দিন গুনেছেন
তারা শুধু পথই নয়, মাঝে মাঝে উদাস হয়ে
জানালা দিয়ে আকাশের দিকে তাকালে সেটাও
পথ চাওয়াই হয়। দিন গুনতে গিয়ে কেউ ক্যালেন্ডারে
দাগ কাটে, তারাই আবার ক্ষণে ক্ষণে দীর্ঘশ্বাস
ফেলেন। দীর্ঘশ্বাসও অপেক্ষার আরেক রূপ, কেউ
কেউ বলেন। অপেক্ষার হাজার ধরণ। মরে যাওয়া
গাছগুলো বর্ষার অপেক্ষায় থেকে নতুন পাতা ছাড়ে।
নতুন কোকিলের গানের লোভে কাকেরাও নতুন
বাসায় গিয়ে ডিম পাড়ে। মানুষ যেদিন অপেক্ষা করা
ছেড়ে দেয়, সেদিন ঘর গোছানোর অজুহাতে পুরনো
কাগজের সাথে স্মৃতিময় চিঠিদের ছুঁড়ে ফেলে।
অপেক্ষা হতে মুক্তি পেলেই মানুষ ঘৃণা করতে শেখে।


(কবিতাটি আমার স্বগতোক্তি কাব্যগ্রন্থে প্রকাশিত)

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+30 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login