সিলিংফ্যনে দুলছে দড়ি,
মৃত্যু আমায় আহাজারি।
ঘরের কোনায় হাসে কে?
দূরে টিকটিকি ডাকলো নাকি?
মনের মধ্যে ফিসফিস কথা,
ডাকছে আমায় মৃত্যুপরী।
নিজের মনকে শান্ত করি,
ফিরব আমি বাড়ি।
রাতের আঁধারে ফিসফিস করে,
নিজের লগেই কথা কই।
দুনিয়ার সব চিন্তা লইয়া,
আমার কি শুধু মাথা ঘুরায়?
মানুষকে কে মারবে?
দুশ্চিন্তায় মাইরা ফেলায়।
নিজের মন পড়তে পারি।
আমার আবার কিসের চিন্তা লই?
সিলিংফ্যনে তাকিয়ে দড়ি দেখে হাসি।
মৃত্যুদূতকে বুড়ো আঙুল দেখিয়ে কই,
পরে আসিবেন সাহেব।
আমার অন্তরে বিষণ্ণ তাই বলে
আপনার কাছে যাওয়ার ইচ্ছা নাই।
হঠাৎ দেখি মৃত্যুদূত ছায়ার রুপ ধারণ করলো।
আমি ছায়ার লগে কুস্তি করি।
নিজের অন্তরের দুশ্চিন্তার লগে কুস্তি করি।
এই কুস্তি শেষ হইবো কবে?
ওই যে আমায় সিলিং ফ্যনের দড়ি ডাকে।
আমি তো সাড়া দেই না।
হিসসস!চুপ! ঘড়ির কাঁটার শব্দ হচ্ছে।
কিছুটা একটা গোলমাল হচ্ছে।
জ্ঞানের দেবী এথিনা আমার সাথে আছে,
ভয় নাই মোর।
মৃত্যুদূত কুস্তিতে হেরে গেল।
পুরো মেঘলা আকাশ আলোকিত হয়ে গেল।
ভোর হতে শুরু করেছে।
তবে সূর্য্য ওঠার অপেক্ষায়।
#দড়ি
#রুদ্র_সিয়াম