আমি তো খোচা দেই তোমার পেটে,
মানুষকে বিরক্ত করতে আমার ভালোলাগে।
কখনও ১০০টা মেয়েকে 'হাই' লিখে মেসেজ পাঠাই।
তারা রিপ্লাই দিলে আর কথা এগোয় না।
খোঁচা দেই মানুষদের আমি প্রশ্ন করে,
মানুষ কিরকম রেগে যায়।
আমি ভালোই মজা পাই।
খোঁচা দেই নিজেকে বোকা সাজিয়ে,
তারা ভাবে আমি আসলেই নির্বোধ।
আমি মজা পাই।
কখনও এই খোঁচা দেওয়াতে মানুষ তীব্র রেগে যায়।
আমি তখন হেসে বলি, আপনি রেগে যাচ্ছেন।
মানুষ নিজের রাগ অস্বীকার করে।
আমি মজা পাই।
মানুষকে খোচা দেওয়াতে একটা আনন্দ আছে।
তবে আমি বিড়ালদেরও খোচা দেই।
কোন বিড়াল দেখলেই বলি 'মেউ কি অবস্থা'।
বেচারারা বিরক্ত হয়ে দূরে সরে যায়।
খোঁচা দেওয়ার খেলায় হয়তো ভুল বুঝাবুঝি হয়।
মেয়েরা রিপ্লাই দেয়, হঠাৎ কবিসাহেব কি মনে করে?
এখন ওদেরকে কিভাবে বোঝাই?
যে ভালোবাসি না প্রেমও চাই না।
আমার অভ্যাস একটু খোঁচা দেওয়া।
আমি কিন্তু একবার ই খোঁচা দেই,
তারপর দূরে সরে যাই।
যার আমার খোঁচা পছন্দ হয়,
সে তখন নিজ থেকে খোঁচা খেতে আসে।
দারুন লাগে আমার।
#খোচা
#রুদ্র_সিয়াম