মানুষ খোঁজে একজন সুন্দরী প্রেমিকা,
যে তার কথা হ্যা তে হ্যা মেলাবে।
যাকে নিয়ে বন্ধের দিনে ঘুরতে যাবে,
যে তাকে ধোঁকা দিবে না।
তবে আমার চাওয়া ভিন্ন,
আমি চাই সোলমেট।
যে নিখুঁত ভাবে আমার আত্মার অংশ হবে,
ইশারাতেই সব বুঝে যাবে।
নীরবতায় চোখে চোখে কথা হবে।
কখনও রেস্টুরেন্টে বসা হবে না হয়তো,
তবে চা খেয়ে গল্প করা হয়তো হবে।
কখনও হয়তো খুব বেশি ঘোরাঘুরি হবে না,
তবে আমার বুকের ভেতরটা ঘুরে দেখানো হবে।
আমার সাহিত্য জগৎ যে পৃথিবীর চেয়েও বিশাল।
যেখানেই হারিয়ে যাবে।
কখনও হয়তো খুব রাগ করা হবে,
কখনও বা শান্ত নীরব অভিমানে দুচোখ ভেজাবে।
সোলমেট হয়েও কষ্ট পাবে,
তোমার নিজেকে নিয়ে সন্দেহ হবে।
যখন কবি তার কবিতায় নিমগ্ন রইবে।
#সোলমেট
#রুদ্র_সিয়াম