সবাই চায় কেউ তাকে বুঝুক,
কেউ দিনশেষে তার মাথায় হাত বুলিয়ে দিক।
কেউ মন খারাপের কারনটা জানতে চাইবে,
দিনশেষে চোখের জল মুছিয়ে দিবে।
সবাই শুধু চায় একজন ভালোবাসার মানুষ,
এই চাওয়াটাই তাদের ভুল।
তারা কেন নিজেরা সেরকম কেয়ারিং মানুষ হয় না?
ভালোবাসা পেতে চায় সবাই?
কেন বিলিয়ে দিতে চায় না?
যেখানে চাওয়া পাওয়া থাকলে জীবনে কষ্ট পেতে হয়।
সেখানে ভালোবাসা তো বিনামূল্যে দেওয়া যায়।
তবুও সবাই শুধু চাই চাই।
আমাকে সে বুঝলো না, আমার মন পড়লো না।
সবাই শুধু অভিযোগ করে বেড়ায়।
তবে দিনশেষে সে নিজে অন্যরে বুঝার চেষ্টাও করে না।
ভালোবাসা কি তাহলে মানুষ একতরফা চায়?
যে তোমাকে শুধু ভালোবেসে যাবে,
পায়ে নুপুর পড়িয়ে দিবে।
কোলে নিয়ে জোসনা রাত দেখবে।
তারপর বিপরীতে তুমি তাকে কি দিবে?
আমি ভালোবাসায় দেনা পাওয়ার কথা বলছি না।
তবুও একতরফা ভালোবাসা বিপদজনক,
কারো থেকে ভালোবাসা চাওয়ার আগে,
অন্যকে আগে ভালোবেসে দেখো।
তার আগে নিজেকে ভালোবাসো, যত্ন নাও।
তাহলেই অন্যকে ভালোবেসে ভালো রাখতে পারবা।
যে ভালোবাসা শুধু চাই চাই,
সেটা তো নকল টিনের ভালোবাসা।
স্বার্থপর ভালোবাসা।
এমবি কার্ড কিনে দাও, ঘুরতে নাও, রেস্টুরেন্টে নাও।
এগুলো শুধু তার চাহিদা মেটালে।
তাকে তো প্রকৃত ভালোবাসার স্বাদই দিতে পারলে না।
ভালোবাসার স্বাদ তো মিশে যায় ঠোঁটের চুম্বনে,
যখন তুমি তার ঠোঁটে একটা চুমু খেলে।
সেও আগ্রহ বাড়িয়ে তোমার ঠোঁটে চুমু খায়।
নিজ থেকেও এফোর্ট দেয়।
সেটাই স্বার্থহীন ভারসাম্য ভালোবাসা।
#আহারে_প্রেম
#রুদ্র_সিয়াম