প্রতিটা বাবাই সমগ্র দুনিয়ার কাছে রাগী, হিংস্র সিংহ।
তবে উনার সন্তানের কাছে করুণ মায়াবী।
বাবা মায়াবী স্বরে জিজ্ঞেস করেন,
খেয়েছিস বেটা? ভবিষ্যতের প্লান কী?
বাবা কন্যার কাছে লাজুক স্বরে বলবেন,
বয়স তো হলো মা।
এবার তোমার একটা ব্যবস্থা করি,
যদি অনুমতি দাও।
বাবারা এমনই হয় সন্তানকে নিয়ে অতিরিক্ত চিন্তা,
উনাদের রাতের ঘুম হারাম করে।
সন্তানদের ঘুম ভালো করার জন্য,
বাবারা শক্ত বালিশে মাথা রেখে ঘুমায়।
সন্তানের জন্য নরম বালিশটা রেখে দেয়।
বাবাকে কখনও অবসর পাওয়া যায় না।
উনাকে দেখা যায় সবসময় ছোটাছুটি করছেন?
কিসের এতো ব্যস্ততা জিজ্ঞেস করলে হয়তো বলবেন,
তোমাদের ভালো রাখার জন্যই আমি ব্যস্ত।
কখনও বাবার বিপদ হলে প্রতিবেশীর সংগ্রাম হলে,
আমিও বুদ্ধির লাঠি নিয়ে পাশে দাড়াই বাবার।
মানুষটা বুড়ো হচ্ছে এখন আমার সাপোর্ট দরকার।
নিজেকে বাবার সহকারী যোদ্ধা ভেবে বড়ই অহংকার বোধ করি।
প্রতিবেশি যুবক তীক্ষ্ণ চোখের শান্ত ছেলে দেখে,
আমাকে দেখে খানিকটা ঘাবড়ে যায়।
যেন বুদ্ধির লড়াইতে উনি তখনই হার মানলেন।
তারপর যদি চিল্লাচিল্লিও হয়,
আমি শান্ত স্বরে বলি আপনি রেগে যাচ্ছেন।
পুরো ঘটনা সামাল দিতে ভালোই লাগে।
মনে হয় সেই কতটুকু ছিলাম কত বড় হয়ে যাচ্ছি।
দ্বায়িত্বশীল হতে হবে, এখনও অনেক পথ বাকি।
বাবাকে কষ্ট করতে দিব না।
এজন্য নিজে কিছু করতে হবে এখনই,
হাতে তলোয়ার তুলে নিয়ে যুদ্ধে নামতে হবে।
#বাবা
#রুদ্র_সিয়াম