Poetry

কাব্যিক নীরবতা (কবিতা)

October 13, 2026

12 views

তুমি কিভাবে আমার মন পড়বে?

যেখানে আমি রাগ হলেও প্রকাশ করি না,

মুখে বিরক্তির লেশ মাত্র রাখি না।

অন্তরে হেসে, আমি ঠান্ডা চোখে চেয়ে রই।

তুমি কিভাবে আমাকে বুঝবে?

যেখানে আকাশের মেঘের মতো

কখনও তুমুল বিজলি, কখনও শান্ত বৃষ্টি,

কখনও ঝড় বয়ে চলে আমার অন্তরে।

তুমি কিভাবে আমার নৈতিকতা বুঝব?

যেখানে সকল ধর্মের কথা জানা আমি,

নিজেই ইশ্বরে অবিশ্বাস করি।

যেখানে মিথ্যা পাপ জেনেও ,

আমি কলমে মিথ্যা লিখি।

সেখানে তুমি কিভাবে আমাকে জাজ করবে?

যেখানে রাজনৈতিক জটিলতা বুঝিয়ে,

পরের মুহূর্তেই অসম্ভব বাচ্চামি কথা বলি।

নিজেকে বোকা প্রমান করি।

যেখানে কবি হয়েও বাহ্যিক দিকে কবি নই,

পোষাকে কখনও পান্জাবি পড়ি না,

পায়ে চটিজুতাও নেই।

সেখানে কিভাবে জাজ করবে আমি কবি?

#কাব্যিক_নীরবতা

#রুদ্র_সিয়াম

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+30 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login