পৃথিবীর সবচেয়ে বড় সুখ হচ্ছে খাদ্য।
তৃপ্তি করে একবেলা ভাত খাওয়ার মতো
সুখ আর কি আছে?
খাদ্যের সাথে সুখের একটা সম্পর্ক রয়েছে।
যত দুঃখ কষ্টের কবিতা লিখা হয়েছি খালি পেটে,
দুঃখ যতক্ষন খুদা যতক্ষণ।
একবার পেট ভরে গেলে দুঃখ নিমিষেই উদাও হয়।
ভরা পেটে মানুষ অন্যের কষ্ট অনুভব করে ব্যথিত হয়।
খালি পেটে নাকি ভালোবাসাও উদাও হয়,
তাহলে ভালোবাসাও হার মানে খুদার সাথে।
তাহলে প্রকৃত সুখ কিসে?
ভালোবাসা না খাবারে?
একটা ধনীঘরের ছেলেকেও যদি বন্ধ ঘরে আটকে রাখি,
সে তখন গেমস মোবাইল চাইবে না।
একটু খাবার চাইবে তখন।
খুদার কাছে হার মানে গরীব ধনী সবাই সমান।
তাই তো সামান্য চকলেট দিয়ে ভালোবাসা
আদায় করে নেয় পুরুষেরা,
আবার কখনও বা রেস্টুরেন্টের দামি বিলে
চলে ভালোবাসার চুম্বন।
সবকিছুর মাঝেই খাদ্যের উপস্থিত।
এযেন দেনা পাওয়ার হিসাব,
স্ত্রী কহেন, তুমি আমাকে খাদ্য দাও।
আমি তোমাকে ভালোবাসা দিব।
এক অদৃশ্য চুক্তিবন্ধনে সমাজ আটক।
শ্রমিক মালিক, শিক্ষক স্টুডেন, দোকান কর্মচারী,
সবাই যেন এখানে এসে আটকা পড়েছে চক্রে।
তুমি কাজ করে দাও, আমি তোমার পেট ভরে দিব।
মূল কসসেপ্ট টাকা নয়, মূল কনসেপ্ট খাদ্য।
#খাদ্য
#রুদ্র_সিয়াম