Story

ভালো থাকা!

October 14, 2026

11 views

কেমন আছো?

ভালো।

শুধু ভালো?

ভালোর আবার ব্যাখ্যা দিতে হবে?

তুমি কি আমার উপর রেগে আছো?

কী দেখে মনে হলো?

এই যে কথার ধরন।

তা কীরকম?

না মানে, আসলে আগে যত আগ্রহ নিয়ে কথা বলতে, সেটা পাচ্ছি না তো, তাই।

সেটাই স্বাভাবিক।

কেন?

সময়।

সময়ের দোষ?

তাহলে কী বললে খুশি হবে?

না মানে, আমার সাথে কথা বলতে নিষেধ করেছিলাম, তাই বলছো না?

এই যে এখন বলছি, তাকে কি তোমার কথা মনে হচ্ছে না?

আগের মতো আগ্রহ দেখছি না, তাই ভাবলাম হয়তো আমার উপর রাগ করে আছো।

যে উপকার করে, তার উপর মানুষ রাগ করে?

আমি আবার তোমার কী উপকার করলাম?

এই যে কথা বলতে মানা করে।

তা কি উপকার হলো তোমার?

এই যে তোমার সাথে কথা বলার ইচ্ছে কমে গেল।

তাই?

হুম।

ভালো, তাহলে একটা উপকার করেছি। তার স্বীকার করছ যখন, তাহলে উপকারীর উপকার করো একটা।

কী উপকার করতে হবে?

আমার সাথে একটু ভালো করে কথা বলো।

তা সম্ভব না?

কেন?

যা আমার কাছে নেই, তা তোমাকে কীভাবে দেবো?

তুমি বলতে চাইছো, তোমার মনে আমার জন্য আর কোনো কথা নেই?

একে বারেই নেই, তা তো বলি নাই। যেটুকু আছে, তা তো বলছিই। তবে সবার জন্য যেটুকু, তোমার সাথেও সেটুকুই।

এর চেয়ে আর বেশি নেই আমার জন্য?

না, নেই।

কেন নেই বলো তো?

একটা মনে যেটুকু কথা থাকলে ভালো করে কথা বলা যায়, তা তো ১১ বছর আগেই শেষ করে ফেলেছি।

যেটুকু আছে, সেটুকু বাঁচার জন্য বলি। যদি চাও, তো সেটুকু বলে শেষ করি?

না থাক, ভালো থেকো।

হুম, অনেক ভালো আছি।

Picked up where you left off

Comments

Ayesha akter Shilpi was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • Ayesha akter Shilpi 13 hours ago First reader

    গভীর ক্ষত, তীব্র অভিমান!!!!!! দুরত্ব বেড়ে গেলে কাছাকাছি থাকাও অনেক দূরের। কিছু কিছু ক্ষত মানুষ সারা জীবন বহন করে।