সন্ধ্যাটা মন খারাপের
কারো জন্য অপেক্ষার
কারো জন্য চায়ের কাপে জুড়িয়ে যায় অনুভূতিরা।
বারান্দার গ্রিলের ফাঁকে ফাঁকে বৃষ্টির ছাঁট
মনে হয় একজন থাকলে বেশ হতো
তার হাত ধরে চায়ের কাপে কবিতা হতো
হাতের মুঠোয় এক জীবনের নামতা পড়া যেত।
সন্ধ্যাটা আজ কেমন যেন
মন খারাপের গল্প শোনায়।
শেষ বিকেলের আলোর মাঝেও
কোথায় যেন গভীর অন্ধকার জমে আছে হলুদ রঙে।
আজ মনে পড়ে তাকে
যাকে মনে না পড়লে হয়তো
আমার আর মন খারাপের কোনো কারণ থাকতো না।
সন্ধ্যাটা এমন কেন
শুধু মন খারাপের কবিতা শোনায়।