Post

তালাচাবি

October 21, 2026

133 views

গানের জন্য হৃদয় হলো একটা তালা। গান সেই তালার চাবি। চাবির একেকটা খাঁজ হলো গানের কথা, সুর, সঙ্গীত এবং শিল্পী।

সবকিছুর একটা নিজস্ব টেকচার থাকে৷ গানের কথার টেকচারের উপর সুরের টেকচার বসাতে হয়। সেই সুরের টেকচারের উপর সঙ্গীতের টেকচার৷ এরপর চূড়ান্তভাবে আসে গায়ক কিংবা গায়িকা গলার টেকচার। সবার গলার টেকচারে সব সুর বসে না। সব শব্দ সবার গলায় ভালো লাগে না।

সব টেকচার যদি খাপে খাপে না বসে। তাহলে চাবির খাঁজ ঠিক মতো আকার পায় না। সেই চাবি দিয়ে তালাও খোলা যায় না। গান তখন কান থেকেই ফিরে যায়। হৃদয়ে পৌঁছাতে পারে না।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • Borhan Mahmud 4 weeks ago

    গানের নির্মাণপ্রক্রিয়া ও তার মনস্তাত্ত্বিক প্রভাবকে 'তালা-চাবি' এবং 'টেক্সচারের' অপূর্ব রূপকে উপস্থাপন করা এক অসাধারণ ও সুগভীর পর্যবেক্ষণ।

    • Shakil Rony 4 weeks ago

      অনেক শুকরিয়া ভাই